শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাহ্নবীকে ‘সস্তা কিম কার্দাশিয়ান’ বলে ব্যঙ্গ করলেন করণ জোহর !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৯ বার

শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের বলিউডে অভিষেক ঘটেছিল করণ জোহরের হাত ধরেই। সেই করণই কিনা প্রকাশ্যে জাহ্নবীকে ‘সস্তা কিম কার্দাশিয়ান’ বলে ব্যঙ্গ করলেন! ট্রেন্ডি ভাষায় বলতে গেলে ট্রল করলেন।
বছরের প্রথম দিন সোমবার সকালে ‘কফি উইথ করণ’-এর নতুন প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল এবার করণের কাউচে বোন খুশি কাপুরকে নিয়ে হাজির জাহ্নবী। সঞ্চালকের কথার জালে জড়িয়ে প্রেমিক শিখর পাহাড়ির কথাও বলে ফেললেন। শুধু তাই নয়, ভালোবেসে কী বলে ডাকেন বয়ফ্রেন্ডকে? সেটাও ফাঁস করে দিলেন। আড্ডার মাঝখানেই জাহ্নবীকে নিয়ে করণ জোহর এবং খুশি কাপুর ঠাট্টা-তামাশা শুরু করলেন। যা শুনে বেজায় চটলেন অভিনেত্রী।
করণ খুশিকে জিজ্ঞেস করেন, ‘তোমাদের পরিবার নিয়ে যদি কোনো রিয়েলিটি শো হয়, সেটার নাম কী দেবে?’ খুশি মজা করে বলেন, ‘ওয়ার্ল্ড ক্লাস কার্দাশিয়ানস।’ এটা শুনেই তৎক্ষণাৎ করণ জোহর বলেন, ‘মানে ওই সস্তার কার্দাশিয়ানস তাই তো?’ মেন্টরের কথা শুনেই চটে যান জাহ্নবী! পালটা বলেন, ‘এত সাহস হয় কী করে?’ তার পরই হাসিতে ফেটে পড়েন সকলে।
প্রসঙ্গত, ‘কার্দাশিয়ানস’ হল কিম কার্দাশিয়ানের ভাই-বোনদের নিয়ে অনুষ্ঠিত এক রিয়েলিটি শো। সেটার সঙ্গেই নিজের পরিবারকে তুলনা করেন খুশি। এরপরই করণ জাহ্নবীকে জিজ্ঞেস করেন, তোমার স্পিড ডায়ালে কোন ৩ জনের নম্বর থাকে? অভিনেত্রী তৎক্ষণাৎ বলেন, বাবা, খুশি আর শিখু।
উল্লেখ্য, এই শিখু ওরফে শিখর পাহাড়িয়ার সঙ্গেই শ্রীদেবীকন্যার প্রেমের গুঞ্জন মাসখানেক ধরে। সম্প্রতি দুজনে পূজাও দিতে গিয়েছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories