বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

দীর্ঘদিন পর কোর্টে ফিরেই নাদালের হার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

চোট কাটিয়ে প্রায় এক বছর পর কোর্টে ফিরেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। অবশ্য তার প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। ব্রিজবেন ইন্টারন্যাশনালে দ্বৈতের লড়াইয়ে হেরে গেছেন ৩৭ বছর বয়সী এই তারকা। জিততে না পারলেও কোর্টে বেশ উদ্যমী দেখা গেছে ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদালকে।
রোববার ব্রিজবেনের কোর্টে মার্ক লোপেসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এই জুটি ৬-৪, ৬-৪ গেমে হেরে যায় অস্ট্রেলিয়ার ম্যাক্স পার্সেল ও জর্ডান থম্পসন জুটির কাছে। প্রায় ৩৪৭ দিন পর কোর্টে ফিরে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পান নাদাল।
১৪ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। এই টুর্নামেন্ট দিয়ে নিজেকে ফিরে পেতে চাইবেন নাদাল। কবে টেনিসকে বিদায় জানাবেন সেটাও অবশ্য নিশ্চিত করে বলছেন না তিনি। নাদাল বলেন, আমি বলব না, এটাই আমার টেনিসের শেষ বছর, কারণ আমি টেনিস খেলতে ভালবাসি এবং যা করছি তা উপভোগ করতে চাই।
২০২৩ সালের শুরুতে মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে হিপ ইনজুরির সমস্যায় ভুগছিলেন। তারপর লম্বা সময় কোর্টের বাইরেই কেটেছে নাদালের। চলতি বছরের জুনে তার অস্ত্রোপচার হয়। এতদিন শোনা যাচ্ছিল নতুন বছরে কোর্টে কামব্যাক হবে রাফার। কিন্তু নতুন বছর নয়, বরং তেইশের শেষে হিপ ইনজুরি সারিয়ে কোর্টে ফিরলেন তিনি। নতুন বছরে ফের গ্র্যান্ড স্লামের লড়াইয়ে নামবেন নাদাল। সব ঠিক ঠাক থাকলে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে ফের খেলতে দেখা যাবে এই টেনিস কিংবদন্তিকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories