অভিনেতা শাহরিয়ার নাজিম জয় মূলত অভিনয় থেকে কিছুটা সরে এসে মন দিয়েছেন উপস্থাপনায়। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন। তিনি এবার জানিয়েছেন, নিজের ফেসবুক পেজ থেকে ২০২৩ সালেই শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা।
শুক্রবার রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ২০২৩এ নাজিম জয় পেইজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লক্ষ টাকা এবং একটি ফ্লাট। আমার ডিজিটাল বাংলাদেশ।
জয় গণমাধ্যমকে ডিজিটালকে বলেন, এটা আমার আয় নয়। আয়ের একটা অংশ মাত্র। মূলত নতুন ক্রিয়েটরদের উৎসাহ দিতেই আমি ফেসবুকে এটি প্রকাশ করেছি। আর সত্যি বলতে, ভার্চুয়াল জগৎ থেকে এমন আর্নিং আমাকে অভুতপূর্ব আনন্দ দিয়েছে।
এক বছরে জয়ের এমন অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। আবার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
উপস্থাপনায় নতুনত্ব, অভিনবত্ব আনতে গিয়ে কখনও বাহবা, আবার কখনোবা সমালোচনার মুখে পড়তে হয়েছে জয়কে। তবু থেমে থাকেননি তিনি। নিজ কাজ চালিয়ে গেছেন আপন গতিতে।
Leave a Reply