শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিজয়কান্তের শেষকৃত্য অনুষ্ঠানে থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বার

সদ্য প্রয়াত অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। অভিনেতার দিকে লক্ষ্য করে একটি জুতা ছুড়ে মারা হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্য দিয়ে হাঁটছিলেন অভিনেতা বিজয়। হঠাৎ একটা জুতা অভিনেতার দিকে ছোড়া হয়, যা তার মুখে আঘাত করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় চেন্নাইয়ের আইল্যান্ড গ্রাউন্ডে। খবর ইন্ডিয়া টুডের।
তবে কেন থালাপতি বিজয়কে টার্গেট করা হয়েছিল, তা স্পষ্ট নয়। সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এমনকি অভিনেতা অজিতের ফ্যান ক্লাবের পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডের শিকার হতে হবে, তা অনুমান করেননি কেউই। বিজয় ভক্তরাও এই ঘটনায় অজিত ভক্তদের দিকেই সন্দেহের আঙুল তুলছেন। সামাজিক মাধ্যমে চলছে তীব্র নিন্দা।
উল্লেখ্য, করোনার আক্রান্তের পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা ক্যাপ্টেন বিজয়কান্তের। বেশ কিছুদিন ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories