শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় থাকছেন না নিপুণ

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২ বার

২০০৮ সালে জমিদার বাড়ির মেয়ে সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছিলেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। এরপর মাঝে ১৫ বছর কেটে গেলেও এ দু’জনকে একই সিনেমাতে আর দেখা যায়নি। তবে তাদের একই ফ্রেমে বিভিন্ন সময় দেখা গেছে।
২০২২-২৪ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে তারা হয়ে যান চিরপ্রতিদ্বন্দ্বী। বর্তমানে তাদের সম্পর্ক সাপে-নেউলে। সুযোগ পেলেই একে অপরের বিরুদ্ধে কথা বলতে ছাড় দেন না তারা।
জায়েদ-নিপুণের দ্বন্দ্ব না মিটলেও দীর্ঘ ১৫ বছর ফের এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। বড় বাজেটের অপারেশন জ্যাকপট সিনেমায় কাজ করবেন তারা। প্রযোজনা প্রতিষ্ঠানের বরাতে মঙ্গলবার প্রথম এমন খবর প্রকাশ করে নিউজজি। তবে জায়েদ খান থাকায় সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন নিপুণ। এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
এ নিয়ে নিপুণের ভাষ্য, অপারেশন জ্যাকপট সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুনছি সিনেমাটিতে জায়েদ খানও অভিনয় করবে। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় শুধু অভিনয়ই নয়, তার সঙ্গে কিছুতেই স্ক্রিন শেয়ার করতে চাইছি না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
জানা গেছে, সিনেমাটিতে নিপুণের শিক্ষিকার চরিত্রে অভিনয়ের কথা ছিল। তবে এতে জায়েদ খান আছেন জানতে পেরে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে নিপুণ সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চুক্তির সাইনিং মানি আগামীকাল (বুধবার) তাদের ফেরত পাঠাবেন।
১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতা সংগ্রামের এ ইতিহাস।
সিনেমায় তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। সিনেমার প্রধান আট নায়কের বিভিন্ন চরিত্রে থাকবেন আটজন নায়ক। মোট আশি জনের মতো অভিনয় শিল্পী এতে কাজ করবেন। সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজিব বিশ্বাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories