রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

টঙ্গীতে স্বামীকে ছোরার ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ বার

ধারালো ছুরার ভয় দেখিয়ে গাজীপুরের টঙ্গীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্তে নেমে ঘটনার সত্যতা পায়। আজ সোমবার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।
মামলায় টঙ্গীর বর্ণমালা টেকপাড়া এলাকার হাসান (৩০) ও একই এলাকার সোহাগ ওরফে লাড্ডু সোহাগসহ (২৫) অজ্ঞাত আরও ৩জনকে আসামি করা হয়েছে। এর আগে গত শনিবার রাত ১০টার দিকে গাজীপুরের টঙ্গী বর্ণমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসামিরা ভুক্তভোগীর স্বামীর পূর্ব পরিচিত। গত শনিবার রাতে ভুক্তভোগীকে চাকরি দেওয়ার কথা বলে হাসান ও সোহাগ বর্ণমালা এলাকার একটি হোটেলে তাঁর স্বামীকে ডাকেন। এর মধ্যে কয়েক ঘণ্টা পেরিয়ে যাবার পর ভুক্তভোগী তার স্বামীর মোবাইল ফোনে কল করলে হাসান ফোন রিসিভ করে তাকেও হোটেলে আসতে বলেন।
পরে ভুক্তভোগী হোটেলে আসলে তার স্বামীকে ছুরির (সুইচ গিয়ার) ভয় দেখিয়ে জিম্মি করে সোহাগ ও অজ্ঞাত তিনজন। এ সময় হোটেলের পাশের কৃষি জমিতে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে হাসান। ঘটনাটি পুলিশকে জানালে স্বামী-স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে তাদের ছেড়ে দেয় তাঁরা।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী একটি পোশাক কারখানায় কাজ করত। তার জাতীয় পরিচয়পত্র নেই। তাই কারখানা কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। বিষয়টি আমি হাসান ও সোহাগকে জানালে তাঁরা স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে আমাকে একটি হোটেলে ডাকেন।
কিছুক্ষণ পর আমার স্ত্রী আমাকে ফোন করলে হাসান তাকেও হোটেলে ডাকেন। স্ত্রী হোটেলের সামনে এলে আমাকে একটি ছুরি দেখিয়ে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করে। আজ (সোমবার) আমাদের মামলা নিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories