রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

ঐতিহ্যবাহী টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করাসহ ৭দফা দাবি জানিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুরুল ইসলাম হলে ‘ওলামা হযরত ও তাবলিগের সাধারণ মুসল্লিদের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শফিক বিন নাঈম।

৭ দফা দাবি হলো :
১. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য আগামী বিশ্ব ইজতেমার তারিখ অনতিবিলম্বে ঘোষণা করা।
২. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সরকারের নিয়ন্ত্রনে এনে উভয় পক্ষের ইজতেমা ও ধর্মীয় অনুষ্ঠানের সময় তা ব্যবহারের অনুমতি দেওয়া। এ ক্ষেত্রে পক্ষদ্বয়ের মধ্যে সমতা নিশ্চিত করা।
৩. কাকরাইল মসজিদ ‘তাবলিগ জামাত বাংলাদেশ’-এর হিসেবে আমাদের প্রাপ্য। সুতরাং সেটি আমাদের বুঝিয়ে দেওয়া।
৪. বাংলাদেশের সব মসজিদে যাতে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলিগের কাজ চলতে পারে এবং কেউ কাউকে বাধা প্রদান না করে সে জন্য সরকারি আদেশ জারি করা।
৫. অপপ্রচার ও মিথ্যাচার রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
৬. জুবায়েরপন্থী পাঁচজন সব অপপ্রচার, মিথ্যাচার ও দুর্ঘটনার জন্য দায়ী। এই পাঁচজনের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ ও মোবাইল ট্র্যাকিং করে সমস্ত অপকর্মের মূলোৎপাটন করা।
৭. হযরত মাওলানা সাদ একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দ্বীন ইসলামের প্রচারক। তিনি হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ৩৮তম বংশধর। তিনি কোরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে আমরা সমালোচকদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories