রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

গাজীপুরে মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে দৃশ্যমান সর্বাত্মক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী এবং গাজীপুর জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রশিদ।
তিনি বলেছেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। নিজ দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।
রবিবার (১৩ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, গরু চুরি, গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি, সার মজুত ও বিতরণ এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ে আলোচনা হয়।
সভায় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার টঙ্গীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, রাজউকের জমিতে গড়ে ওঠা ওই বস্তি দীর্ঘদিন ধরে মাদকের কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে অভিযান পরিচালনায় নানা বাধা-বিঘ্নের মুখোমুখি হতে হচ্ছে। এ এলাকায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, মাদক নির্মূলে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। টঙ্গীর মাজার বস্তিসহ জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত ও দৃশ্যমান অভিযান পরিচালনা করতে হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।
সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন মাদক ও চাঁদাবাজি বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা রয়েছে; তাই সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা যাতে দ্রুত সরকারি সহায়তা ও আইনি সহযোগিতা পান, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
সভায় আগামী মাসের মধ্যে বিভিন্ন দপ্তরের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও জবাবদিহিতা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, সভায় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসন কাজ করবে।
সভায় গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান, সাংবাদিক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories