শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডানকি বাংলাদেশে আসছে কবে ?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৬৮ বার

বলিউড বাদশা শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘ডানকি’ ভারত ছাপিয়ে কাল শুক্রবার (২২ ডিসেম্বর) বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভারতজুড়ে সিনেমা হলগুলোতে মোট ১২ হাজার ৭২০ টি শো দেখানো হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়া। সিনেমাটির মুক্তিকে ঘিরে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ভারতের বিভিন্ন হল মালিকরা। অগ্রিম টিকিট কেনার হিড়িকও ছিলো চরমে।
থ্রি ইডিয়টস এবং মুন্নাভাই সিরিজের মতো লোকপ্রিয় সিনেমার জন্মদাতা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় ডানকি সিনেমাটি তুলনামূলক কম বাজেটে নির্মিত বলে জানা গেছে।
সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি সহ অভিনেতা হিসাবে রয়েছেন উরিঃ দ্যা সার্জিকাল স্ট্রাইক সিনেমাখ্যাত ভিকি কৌশল এবং অভিনেত্রী হিসাবে রয়েছেন তাপসী পান্নু।
উল্লেখ্য, সিনেমাটির প্রিন্টিং ও পাবলিসিটি বাজেটসহ মোট বাজেট ধরা হয়েছে আনুমানিক ১২০ কোটি রূপি যেখানে লাভের অংশ থেকে নিজেদের পারিশ্রমিক নিবেন শাহরুখ, প্রযোজক এবং নির্মাতা। শাহরুখের স্ত্রী গৌরি খানের নির্মাতা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories