শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিয়ের পর প্রথম রাত কেমন কাটল দর্শনার?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭০ বার

রাজকীয় ভাবে বিয়ে সেরেছেন সৌরভ দাস এবং দর্শনা বণিক। ডুবে ডুবে বেশ কিছুদিন জল খাওয়ার পর গত ১৭ ডিসেম্বর ধুমধাম করে বিয়ে করেছেন দুজনে। গোটা শহর অবাক হয়ে দেখেছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। রাজকীয় বিয়ের আসর শেষে ভিন্টেজ গাড়িতে চাপিয়ে স্ত্রী দর্শনাকে বাড়িতে নিয়ে এসেছেন সৌরভ। ভাত কাপড়ের অনুষ্ঠানেও ছিল চমক। দর্শনার হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন অভিনেতা। পরস্পরকে আলিঙ্গন করে মধুর সমাপ্তি হয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠানের।
বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম রাত কেমন কাটলো দর্শনার? সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, নিজের বাড়ি ছেড়ে যে তিনি শ্বশুরবাড়িতে এসেছেন সেটাই এখনো বুঝে উঠতে পারেননি। আসলে এত আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটছে দিন গুলি। আর কিছুদিন পর ধীরে ধীরে অনুভব করতে পারবেন যে শ্বশুরবাড়িতে এসেছেন। তবে দর্শনা এও বলেন, বেশ মজা পাচ্ছেন তিনি সবকিছুতে। ভাত কাপড়ের অনুষ্ঠানের পর বৌভাতের আয়োজনও করা হয়েছিল তাঁর শ্বশুরবাড়িতে।
বিয়ের দিন সম্পূর্ণ বাঙালি সাজে সেজেছিলেন দর্শনা সৌরভ। লালের সঙ্গে সোনালি কাজ করা বেনারসী শাড়ি, লাল ব্লাউজ আর একই রঙের ভেইল পরে সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে এক গা সোনার গয়না পরেছিলেন তিনি। মাথায় ছোট্ট টিকলি আর শোলার মুকুট। কপালে এঁকেছিলেন চন্দনের কলকা। পাশে সাদা এবং সোনালি সুতোর কাজ করা পাঞ্জাবিতে দেখা গিয়েছিল সৌরভকে। গলায় সরু সোনার চেন। কাঁধে ফেলা কাশ্মীরি শাল। বলিউডি স্টাইলে দুজনের ফটোশুট নজর কেড়েছিল নেটিজেনদের।
২০২২ থেকে প্রেম করছেন সৌরভ দর্শনা। কিন্তু দুজনের কেউই দীর্ঘ প্রেমের পর বিয়েতে আগ্রহী ছিলেন না। লিভ ইনও করতে চাননি। একেবারে বিয়ে করেই সম্পর্কটা টেকে কিনা সেটা দেখতে চান, এমনটাই সংবাদ মাধ্যমকে বলেছিলেন দর্শনা। তবে আমজনতার চোখ এড়িয়ে প্রেম করলেও বাড়িতে সম্পর্কের কথাটা লুকোননি অভিনেত্রী। সৌরভকে নিয়ে ট্রোলের ব্যাপারে তিনি বলেছিলেন, সৌরভের একটি ভাবমূর্তি তৈরি হয়ে গিয়েছে, যার জন্য মানুষ তাঁর নিন্দা করে। আসলে মানুষটা একেবারে অন্য রকম। যেমন আবেগপ্রবণ, তেমনি মানুষকে সাহায্য করতে ভালোবাসেন সৌরভ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories