শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এটা সৌমিতৃষার ‘ডেস্টিনি’, বললেন দেব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৮ বার

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী 22 শে ডিসেম্বর ক্রিসমাসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব ও সৌমিতৃষা কুন্ডু অভিনীত ফিল্ম ‘প্রধান’। অতনু রায়চৌধুরীর প্রযোজনায় তৈরি এই ফিল্মটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন। ‘প্রধান’-এর অধিকাংশ শুটিং হয়েছে নর্থ বেঙ্গলে। এটি সৌমিতৃষার ডেবিউ ফিল্ম। পাহাড়ি গ্রাম ধর্মপুরের প্রেক্ষাপটে তৈরি ‘প্রধান’-এর কাহিনী মূলতঃ দুষ্টের দমন, শিষ্টের পালন। ফিল্মে পুলিশ অফিসার দীপক প্রধানের চরিত্রে অভিনয় করছেন দেব। তাঁর স্ত্রী রুমির চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে।
গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, অনির্বাণ চক্রবর্তী, সোহম চক্রবর্তীরা। ইতিমধ্যেই শহরের বুকে সাউথ সিটি মলে ‘প্রধান’-এর মিউজিক লঞ্চে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্দায় রাজনৈতিক নেতার কুকর্মের বিরুদ্ধে দীপক প্রধান লড়াই করলেও বাস্তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে অভিনেতা ও ঘাটালের সাংসদের মতে, এটি প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। তাঁর মতে, একটি রাজনৈতিক দলকে কোণঠাসা করার জন্য চলছে এই চক্রান্ত। সহ-অভিনেতা দেবের প্রশংসায় পঞ্চমুখ সৌমিতৃষা। তবে দেব মনে করেন, পর্দার রুমি নিজেও একজন দারুণ অভিনেত্রী।
একসময় দেব ভেবেছিলেন, টেলিভিশনে অ্যাকটিভ অভিনেতা-অভিনেত্রীদের তিনি ফিল্মে সুযোগ দিলেও বড় চরিত্রে কাস্ট করবেন না। কারণ ধারাবাহিকের ডেট নিয়ে তৈরি হয় সমস্যা। কিন্তু ‘মিঠাই’ শেষ হওয়ার পর দেবের কাছে খবর আসে এটি অফ এয়ার হওয়ার। ফলে অনায়াসেই রুমির চরিত্রে সৌমিতৃষাকে কাস্ট করে নেন তিনি। তবে দেব মনে করেন, এটি সৌমিতৃষার ডেস্টিনি ছিল। কিন্তু বর্তমান সময়ে অন্য প্রযোজকদের তুলনায় দেবের চিন্তাধারা অন্যরকম। তিনি মনে করেন, নতুন প্রতিভাকে লঞ্চ করতে পারাও একটা টার্গেট।
প্রযোজক হিসাবে এখানেই তাঁর সফলতা। পাশাপাশি কাস্টিং-ও অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছে। তবে কন্টেন্টকেই মূলতঃ প্রাধান্য দেন দেব। তাঁর কাছে প্রত্যেকটি ফিল্মের সফলতা বহন করে নতুন চ্যালেঞ্জ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories