শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডিবি কার্যালয় থেকে বের হয়ে যা বললেন তাপস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮ বার

ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ডিবি কার্যালয়ে তলব করার পর দীর্ঘ সময় অপুর সঙ্গে কথা হয় ডিবি প্রধান হারুন অর রশিদ, ফারজানা মুন্নী ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের। আলোচনা শেষে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে গেছেন তাপস।
ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর তাপস বলেন, আমি নিজে একজন শিল্পী, তাই অন্য কোনো শিল্পীর গায়ে কালি মাখাতে চাই না।
এরপর অপু বিশ্বাস প্রসঙ্গে তাপস বলেন, অপুর অনেক ফ্যান ফলোয়ার আছে। তাই কারও বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে চাই না। অপু বিশ্বাসও মানুষ। সেও ভুল করতে পারে।
তাপস আরও বলেন, অপুর সাথে হয়তো আমাদের বনিবনা হয়নি। তাই ডিবি অফিসে আমরা লাঞ্চ করেছি। কারণ হারুণ ভাই আমাদের অভিভাবক। নিজেদের মধ্যে ঝামেলা মেটাতে আমাদের ইনভাইট করা হয় ডিবি থেকে। তাই আমি, মুন্নী ও অপু এখানে একসাথে হলাম।
ডিবি অফিসে অভিযোগ করা প্রসঙ্গে তাপস বলেন, ‘আমি অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করিনি। তবে আমি আর মুন্নী আমাদের প্রাইভেসি ও কল রেকর্ড নিয়ে বেশ চিন্তিত ছিলাম। সেটার একটা সমাধান হোক সেটাই চেয়েছি। সে সমাধানের জন্যই হারুণ ভাই, আমি, মুন্নী ও অপু একসাথে অনেকক্ষণ আলোচনা করলাম, একসঙ্গে কফি খেলাম। লাঞ্চও করেছি।’
প্রসঙ্গত, ডিবি পুলিশ হারুন অর রশিদ আজ ডিবি কার্যালয়ে তাপস, মুন্নী ও অপুর বর্তমান কর্মকাণ্ডে তাদের আইনানুগভাবে কী কী সমস্যা হতে পারে সে বিষয়টি বুঝিয়েছেন। ডিবি কার্যালয় থেকে বের হয়ে এমনটাই সংবাদমাধ্যমে জানালেন গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories