শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অমিতাভের ধমক খেলেন শাহরুখ কন্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯ বার

গত ৭ ডিসেম্বর জোয়া আখতার পরিচালিত সিনেমা সদ্যই দ্য আর্চিসের মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে শাহরুখ কন্যা সুহানা খানের। এরই মাঝে অমিতাভ বচ্চনের গেম-শো কৌন বানেগা ক্রোড়পতিতে এসেছিলেন সুহানা। সেখানে শাহরুখকে নিয়ে করা প্রশ্নের ভুল উত্তর দেয়ায় অমিতাভ বচ্চনের ধমক খেলেন সুহানা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সুহানাকে এদিন শাহরুখের বিষয়ে অমিতাভ জিজ্ঞেস করেন, পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি বা ভলপি কাপ এই চারটি অপশনের মধ্যে কোনো সম্মান এখনো পর্যন্ত শাহরুখ খান পাননি? চারটি উত্তরের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে সুহানাকে।
সুহানা নিমেষে উত্তর দেন, পদ্মশ্রী। এটা শুনে সকলেই স্তম্ভিত হয়ে যান।
এদিকে বেদং রায়ান তো বলেই দেন, এটা তুমি কী করে ভুল বলতে পারলে! ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে বাবার পাওয়া সম্মান অজানা ছিল মেয়ে সুহানার। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা।
অমিতাভ বলেন, মেয়েই জানেই না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না?
এপিসোড শুরুর আগে অমিতাভ সুহানাকে জিজ্ঞেস করেছিলেন যে শাহরুখ তাকে শিখিয়ে পাঠিয়েছেন কিনা। উত্তরে নবাগতা অভিনেত্রী বলেন যে তার বাবা বলেছেন অমিতাভ একটা সিনেমায় শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছেন তাই আজ যেন সুহানাকে সব সোজা প্রশ্ন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories