শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অসুস্থ হয়ে হাসপাতালে ডিপজল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬ বার

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিঙ্গাপুর নেয়া হবে তাকে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে খল-অভিনেতার অসুস্থতার খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।
এ নায়ক বলেন, অভিনেতা ডিপজল ভাই শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসার জন্য বৃহস্পতিবার সিঙ্গাপুর যাবেন তিনি। তার জন্য সবাই দোয়া করবেন।
এদিকে নিজের অসুস্থতার কথা সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছেন অভিনেতা ডিপজল। তিনি লিখেছেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে আসছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা সওদাগর ও জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।’
প্রসঙ্গত, ডিপজল সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করছেন। পর্দায় ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রেই অভিনয় করেছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories