শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হানিফ সংকেতের ইত্যাদি এবার মৌলভীবাজারের কমলগঞ্জে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭ বার

বাংলাদেশের মানুষের কাছে সর্বাধিক প্রিয় টেলিভিশন অনুষ্ঠান হানিফ সংকেতের ইত্যাদি এবার আয়োজিত হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জে। এবারের ইত্যাদি অনুষ্ঠান হচ্ছে মৌলভীবাজার জেলা নিয়ে। আগামী ২৯ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে জনপ্রিয় অনুষ্ঠানটির মৌলভীবাজার পর্ব। ইত্যাদি অনুষ্ঠানের এই পর্বে জেলার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে। দেখানো হবে সারাদেশে প্রশংসা কুড়ানো মৌলভীবাজার পৌরসভার পলিথিন হাট।
ইত্যাদি অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এবারের ইত্যাদি অনুষ্ঠানের অংশ বিশেষ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের লেক পাড়ে ধারণ করা হবে। এর জন্য ইত্যাদি কর্তৃপক্ষকে সহযোগিতা করছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ইত্যাদি অনুষ্ঠানের মৌলভীবাজার পর্বেও অন্যান্য পর্বের মতো থাকবে নানী-নাতির হাস্যরসাত্মক কৌতুকাভিনয়, গান, নৃত্যানুষ্ঠান, দর্শকদের জন্য কুইজ পর্ব। সেই সঙ্গে অনুষ্ঠানে দেখানো হবে মৌলভীবাজার জেলার ইতিহাস, ঐতিহ্যকে, তুলে ধরা হবে চা বাগান আর প্রাকৃতিক লীলাভূমি বিধৌত মৌলভীবাজার জেলার নানা বিষয়।
জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) কুরমা চা বাগানের লেক পাড়ের উন্মুক্ত মাঠে ইত্যাদি অনুষ্ঠানের অংশ বিশেষ ধারণ করা হবে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুর হবে ইত্যাদির অনুষ্ঠান ধারণ কাজ। যা চলবে রাত বারোটা পর্যন্ত। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories