শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মমতার হাত ধরে টলি সুন্দরীদের ‘স্বপ্নপূরণ’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০ বার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউজ ভাইজান খ্যাত সালমান খানের উপস্থিতি ঘিরে ছিল নিশ্ছিন্দ্র নিরাপত্তা। এদিন টাইগারে গর্জনে মাতোয়ারা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। তিনি এলেন, দেখলেন আর জয় করলেন কলকাতার মন। ভাঙা বাংলায় বললেন, ‘কেমন আছো কলকাতা?’ বাংলার জনসংখ্যা নিয়ে কখনও মশকরা করলেন আবার কখনও জানালেন, কিফকে নাকি কিস পড়ে হয়রান হয়েছিলেন তিনি।
মাস কয়েক আগে দাবাং ট্যুরের জন্য কলকাতায় আসেন ভাইজান। সেইসময় গিয়েছিলেন মমতার কালীঘাটের বাড়িতে। তাঁর চেয়েও ছোট বাড়িতে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী, দেখে অবাক হন সুপারস্টার। সেই কথাও এদিন বললেন মঞ্চে দাঁড়িয়ে। সলমানোচিত মেজাজে মঞ্চ মাতিয়ে বেরিয়ে যাচ্ছিলেন ভাইজান। পিছু ডাকলেন মমতাদিদি।

নেতাজি ইন্ডোরের ভিআইপি এক্সিটের সামনে গিয়ে সলমনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘জাস্ট এ মিনিট সলমন…. বলেছিলাম না, আমার সব বাঙালি মেয়েরা তোমার সঙ্গে একটু ছবি তুলতে চায়’। সম্মতি জানিয়ে ফের ভিতরে প্রবেশ করেন নায়ক।
এরপরেই সলমনের সঙ্গে ফটো সেশন শুরু শ্রাবন্তী, কৌশানি, ইমনদের। ভাইজানের সঙ্গে সেলফি পোস্ট করে ইমন লেখেন, ‘কি লিখবো বুঝতে পারছি না… আই লাভ ইউ সলমন’। পিছিয়ে থাকলেন না শ্রাবন্তীও।
শিমারি শাড়িতে ঝলমল করলেন শ্রাবন্তী। অল ব্ল্যাক লুকে নজরকাড়া সলমন,টাইগারের সঙ্গে দুটি ছবি পোস্ট করে নায়িকা লেখেন- ‘শহরে টাইগার’।
এবার উদ্বোধনী অনুষ্ঠানে থালি গার্ল ছিলেন বনি-প্রিয়া কৌশানি। সলমনকে চোখে হারান অভিনেত্রী। স্বপ্নের নায়ককে সামনাসামনি দেখে মূর্ছা যাওয়ার জোগাড়। সেই ফ্যান গার্ল মোমেন্ট এদিন ইনস্টায় শেয়ার করেন কৌশানিক। সলমনের বাহুড়োর আগলে ছবি পোস্ট করে কৌশানি লেখেন, ‘আমার স্বপ্ন সত্যি হল। তুমি বরাবর আমার স্বপ্নের পুরুষ, যথার্থই বলা হয়েছে- কতজন এল, আর গেল তবে টাইগার তো টাইগার- ছিল, আছে আর থাকবে। আমার ফ্যান গার্ল মোমেন্ট।’
সব শেষে কৌশনির সংযোজন, ‘তুমি গোটা দেশের ভাই হতে পারো, আমার নয়। তুমি আমার সব… সলমন খান আরও বেশিদিন বাঁচো’।
এদিন লাল শিফন ট্রান্সপারেন্ট শাড়িতে দ্যুতি ছড়ালেন কৌশানি। পিছিয়ে থাকলেন পূজা বন্দ্যোপাধ্যায়ও। তিনি অবশ্য নেতাজি ইন্ডোরে নয়, হোটেল পৌঁছে সলমনের সঙ্গে সাক্ষাৎ করেন অনুষ্ঠান শুরুর আগেই। সেই মুহূর্ত তুলে ধরেছেন নায়িকা।
এদিনের অনুষ্ঠানের সেরা মুহূর্ত ছিল সলমনের পাশে দাঁড়িয়ে মমতার নাচ। ভাইজানের জোরাজুরিতেই কিফের থিম সং-এ পা মেলান মমতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories