শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চলচ্চিত্র নির্মাতা নূর মোহাম্মদ মনি আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩২ বার

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি আর নেই। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খবরটি নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ফেসবুকে এই নির্মাতা লিখেন,“বীর মুক্তিযোদ্ধা, গুণী পরিচালক, সবার প্রিয় মানুষ, নূর মোহাম্মদ মনি ভাই আর আমাদের মাঝে নেই। আজ দুপুর ২টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। মহান মালিক তার আত্নাকে শান্তি প্রদান করুন। আমিন।”
জানা গেছে, সোমবার সকাল থেকে পরিচালক নূর মোহাম্মদ মনির বুকে ব্যথা ছিল। তারপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নূর মোহাম্মদ মনি কয়েক দশক ধরে সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। সর্বশেষ তিনি পরিচালক সমিতির তথ্য প্রযুক্তি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নূর মোহাম্মদ মনি ১৯৯৮ সালে সুপারহিট ‘ঘাটের মাঝি’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন বলে জানা যায়। এরপর তিনি নির্মাণ করেছেন প্রতিশ্রুতি, রাজা কেন সন্ত্রাসী, রসিয়া সুন্দরী, মালেকা সুন্দরী, পদ্মা আমার জীবন ছবিগুলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories