ইধিকা পাল কলকাতার বাংলা ধারাবাহিকে দীর্ঘদিন পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তাঁকে সর্বাধিক জনপ্রিয়তা দিয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। চলতি বছরের ঈদ-উল-আধায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বাংলা ফিল্ম ‘প্রিয়তমা’। এই ফিল্মে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা। বাংলাদেশে ব্লকবাস্টার হলেও কলকাতায় ‘প্রিয়তমা’ ফ্লপ হয়েছে। কিন্তু ঘুরে দাঁড়িয়েছে ইধিকার কেরিয়ার। সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ হয়ে গিয়েছেন তিনি। ইধিকার কাছে আসছে একের পর এক ফিল্মে অভিনয়ের প্রস্তাব। একটি অনলাইন পোর্টালের ভার্চুয়াল পেজ থেকে ভাইরাল হয়েছে ইধিকার ছবি।
সপ্তাহান্তে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ইধিকার ছবিতে তার পরনে রয়েছে কালো রঙের সিকুইনড জাম্পস্যুট। রুপোলি সিকুইনের কারুকার্য সমন্বিত এই জাম্পস্যুটের নেকলাইন যথেষ্ট ডিপ। ফলে উন্মুক্ত রয়েছে ইধিকার ক্লিভেজ। জাম্পস্যুটটি স্লিভলেস। সিকুইনড জাম্পস্যুটের সাথে ইধিকার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। নজর কাড়ছে তাঁর স্মোকি আই। ঠোঁট রাঙানো মেরুন রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি হাইলাইটারের ব্যবহার। খোলা রয়েছে ইধিকার সিল্কি চুল।এই ছবিতে ট্যাগ করা হয়েছে ইধিকাকে। ছবির কমেন্ট সেকশন রেস্ট্রিকটেড থাকার ফলে যথেষ্ট কম সংখ্যক কমেন্ট দেখা গিয়েছে। তবে তাতে সমালোচনা নয়, রয়েছে প্রশংসা। কিন্তু কিছুদিন আগে ইধিকার ছবি নিয়ে কটাক্ষ করেছিলেন বর্ষীয়ান অভিনেতা ডিপজল।
Leave a Reply