শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে, বললেন হিরো আলম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪ বার

প্রতিটি কথা কিংবা কর্মকাণ্ড নিয়ে নেটপাড়ায় চলে তুমুল ব্যঙ্গ-বিদ্রূপ। তিনি জায়েদ খান। এবার এই দলে যোগ দিলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।
ডিবি অফিসে গিয়েছিলেন হিরো আলম। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আলম। জায়েদের সমালোচনা করে তিনি বলেন, ‘আগে জায়েদ খান এরকম করত না, ইদানীং তার পাগলামিটা বেড়ে গেছে। কাজের অভিজ্ঞতায় সে আমার সিনিয়র। আমার চেয়ে তার কাজের অভিজ্ঞতা বেশি, আমার একটু কম হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমি দুবাই গিয়েছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে। সেখানে সে আমাকে বলছিল জায়েদ খান তো তোমাকে নকল করে। সে তোমার ডিগবাজি নকল করে। আমি বললাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আগে অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সে সেটা নকল করতেই পারে।’
এ সময় ডিবি কার্যালয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি হারুন স্যারের কাছে গিয়েছিলাম। তাকে বলেছি আপনারা তো প্রতিবার বলেন, কিন্ত তারপরে নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়। হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো আলম, এবারে কোনো ঝামেলা হবে না। তাই আমি বলতে চাই, এবারের নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে আমি জোর গলায় বলবো, এবারের নির্বাচনে আমি পাশ করব।’
এদিকে বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে নির্বাচন করতে যাচ্ছেন হিরো আলম। এরইমধ্যে জমা দিয়েছেন মনোনয়নপত্র। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছে জমা দেওয়া হয় তার মনোনয়ন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories