ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া নিয়ে গঠিত ১৪৬ ময়মনসিংহ-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীসহ মোট ৬ জন মনোমনয়ন পত্র দাখিল করেছেন, তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন হওয়ায়, সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ দলের নেতা ও সমর্থনকারীদের নিয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে এসে ৪ জন এই মনোময়ন পত্র দাখিল করেন।অফিস সূত্রে আরও জানা যায় আওয়ামীলীগ সমর্থনকারী জুয়েল আরেং নৌকা প্রতীকের পক্ষে মনোনয়ন দাখিল করেন হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র খায়রুল আলম ভূঞা, তার সাথে সিনিয়র নেতাদের মধ্যে ছিলেন সহ সভাপতি আবদুর রশিদ, আবুল হোসেন আজাদ, এম সুরুজ মিয়া, মোরশেদ আনোয়ার খোকন,যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন,আবদুর রহমান, জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার প্রমুখ, দুপুরের পরে জাতীয় পাটি থেকে মনোনময়ন পাওয়া কাজল চন্দ্র মহন্ত,তৃণমূল থেকে মার্সেল মাসেল চিরান,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ মোকলেছুর রহমান জমা দেন,বাকী দুই জন ময়মনসিংহে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের জমা দেন,তাদের মধ্যে সদ্য পদত্যাগ কারী উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান,জাতীয় তফসিল অনুযায়ী ১ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর হবে মনোমনয়ন বাছাই,এবং ১৭ তারিখ প্রার্থিতা প্রত্যাহার, পর দিন ১৮ ডিসেম্বর হবে প্রতীক বরাদ্দ, ৭ জানুয়ারী /২৪ ভোট গ্রহন।
Leave a Reply