শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
২৯ অক্টোবর বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই এর লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট।
অনুষ্ঠানে প্রয়াত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করেন রিজভী। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন আহমেদ ছিলেন আপসহীন ও আদর্শবান সিপাহসালার। শত শত ভুয়া মামলা, রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। চিকিৎসাবঞ্চিত করে তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।
রিজভী আরও বলেন, শুধু সালাহউদ্দিন আহমেদ নন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের বহু নেতা-কর্মীকে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত দুই নেতা সালাহউদ্দিন আহমেদ ও বাদল সরদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories