শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার শাকিব খানের নায়িকা মার্কিন অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৭ বার

বেশ আগে আমেরিকায় ‘রাজকুমার’ নামে একটি সিনেমার মহরত করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। ওই সময় ঘোষণা দেওয়া হয় সিনেমাটিতে অভিনয় করবেন মার্কিন এক অভিনেত্রী। নাম কোর্টনি কফি। প্রযোজকও ছিলেন আমেরিকান প্রবাসী এক বাংলাদেশি।
পরিচালনার দায়িত্ব পান হিমেল আশরাফ। কিন্তু সিনেমাটির শুটিং তখন আর হয়নি।
অবশেষে চলতি বছরের মাঝামাঝি নতুন ঘোষণা আসে এ সিনেমা নিয়ে। বদলে যায় যায় প্রযোজক। ঈদের ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান ‘রাজকুমার’ প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নেন। তবে নায়ক, নায়িকা ও পরিচালক পরিবর্তন হয়নি। অবশেষে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে ১০ ডিসেম্বর।
আমেরিকা থেকে নায়িকাও আসবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক হিমেল আশরাফ। তিনি বলেন, ‘প্রযোজক শ্রদ্ধেয় আরশাদ ভাইয়ের ইচ্ছাতেই আমরা পাবনা থেকে শুটিং শুরু করছি। আগামী রোজার ঈদে মুক্তির টার্গেট করে নির্মিত হচ্ছে। পাবনায় টানা ১৩ দিন শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। এর পর ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুরে শুটিং হবে। বাংলাদেশে শুটিং শেষ করে সিনেমার বাকি অংশের কাজ হবে আমেরিকায়। সেখানে ২০-২৫ দিন শুটিং করা হবে।
এদিকে শাকিব খান সম্প্রতি ভারতে অনন্য মামুনের পরিচালনায় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার একটি সিনেমার শুটিং করেছেন। নাম ‘দরদ’। শিগগিরই এ সিনেমার বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories