শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে অ্যাওয়ার্ড নিতে দুবাই‌ যাচ্ছেন ডিপজলসহ এক ঝাঁক তারকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩০ বার

বিজয় দিবস উপলক্ষে ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানের ৫ম আসর বসবে আগামী ১৬ ডিসেম্বর। দুবাই‌য়ের সালা‌দিন রো‌ডের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এই আয়োজন।
ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২৩ এর পুরস্কারের এ আস‌রে অংশ নিতে দুবাই যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ডিপজলসহ একঝাঁক বাংলাদেশি তারকা। জমকালো অনুষ্ঠানে পারফর্ম করবেন আসিফ, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, মেহজাবীন চৌধুরী, আফরান নিশো, নিরব, ইধিকা পাল, মুশফিক আর ফারহান, তওসিফ মাহবুব, কোনালসহ অনেকে।
দুবাই‌য়ে স্টার অ্যাওয়ার্ডে অংশ নেওয়া সম্পর্কে ডিপজল বলেন, “আমার অনেক ভালো লাগছে এমন একটা অনুষ্ঠানে অংশ নেব ভেবে। নানা কারণে দুবাই যাওয়া হয়। তবে এবার যাচ্ছি পুরস্কার অনুষ্ঠানে। দেশের বাইরে যেসব প্রবাসী ভাইরা থাকেন, তাদের আনন্দ দিতে পারব- এটা আমার জন্য ভালো লাগার একটা ব্যাপার। ’
চলচ্চিত্র অঙ্গনের এই প্রযোজক ও অভিনয়শিল্পী সম্প্রতি ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আবারও দর্শকদের আলোচনায় আসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories