শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নায়িকা পরিমনির নানা না ফেরার দেশে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩২ বার

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির নানা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টা ১১মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আই সি ইউতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শুক্রবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পরীমণির নানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। পাশাপাশি সবার কাছে নায়িকার নানার জন্য দোয়াও চেয়েছেন এই নির্মাতা।পাঠকদের জন্য নির্মাতার পোস্টতি হুবহু তুলে ধরা হলো-আমাদের শ্রদ্ধেয় নানাভাই…..পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে ২৪ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন।আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমনি নানাভাইকে নিয়ে এখন তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে।সবাই পরী ও তার নানাভাইয়ের জন্য প্রার্থনা করবেন। যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়।আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলব না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।জানা গেছে, শুক্রবার ভোর ৪টায় পরীমণি তার নানাকে নিয়ে এখন নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানেই নানীর পাশেই অভিনেত্রীর নানাকে শায়িত করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories