শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিশ্বকাপ ট্রফিতে পা রাখায় ক্ষুব্ধ ঋতুপর্ণা-উর্বশী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৩ বার

ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে কাঁদিয়ে শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপে জয়ী হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মিচেল মার্শ। বিশ্বকাপের জয়ে অতি উল্লাসিত হয়ে ট্রফিতে পা তুলে বিশ্রাম নিতে দেখা গেছে অজির এই ক্রিকেটারকে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন জনপ্রিয় দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেন ও উর্বশী রউতেলা।
উর্বশী বেশ কটি ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ান ও ভারতীয় জাতির সম্মানের রীতি তুলে ধরেছেন। পাশাপাশি ক্যাপশনে তিনি লিখেছেন, মিচেল মার্শ, বিশ্বকাপ ট্রফির প্রতি কিছুটা সম্মান তো দেখান। মিচেল ঠাণ্ডা মেজাজে ট্রফির ওপরে পা দিয়ে রেখেছেন।
অন্যদিকে, ঋতুপর্ণা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে ক্ষোভ ঝেড়ে এ অভিনেত্রী লিখেছেন, স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মর্যাদাপূর্ণ বিশ্বকাপ ট্রফিটি ছুঁয়ে দেখার সুযোগ হয়েছিল। এটা আমার জন্য সম্মানের একটি মুহূর্ত ছিল। এর মূল্য, গভীরতা জানুন। বিশ্বকাপজয়ী দলের এমন আচরণে আমি হতাশ। এটি খুবই দুঃখজনক।
উল্লেখ্য, ইতোমধ্যে মিচেল মার্শের বিশ্বকাপ ট্রফির ওপরে পা রাখা কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা দেখে ব্যাপক চটেছেন ক্রিকেটপ্রেমীরা।
তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি অস্ট্রেলিয়া টিম কিংবা মিচেল মার্শ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories