ব্লকবাস্টার দুই সিনেমার রেশ থাকতে থাকতেই নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড কিং খান। ডিসেম্বরে মুক্তি পাবে তার বহুল আলোচিত ও প্রত্যাশিত সিনেমা ‘ডানকি’।
এদিকে একইদিনে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সালার।’ যেটি বক্স অফিসে বেশ বড়সড় টক্কর দেবে কিং খানের সঙ্গে। তাই বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার দৌড়ে কিছুটা চিন্তার ভাঁজ থাকছেই ডানকির জন্য। তবে ব্লকবাস্টার হোক বা না হোক, ব্যবসায়িকভাবে ইতোমধ্যেই লাভের মুখ দেখে নিয়েছে সিনেমাটির নির্মাতারা।
পিঙ্কভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডানকি’ ইতিমধ্যেই জওয়ানের মতো চড়া দামে নন-থিয়েট্রিকাল রাইটস বিক্রি করেছে, যার অর্থ চলচ্চিত্রটি ইতিমধ্যেই প্রায় ১০০ কোটির মতো বিশাল মুনাফা আয় করে নিয়েছে। যার ফলে মুক্তির আগেই বাণিজ্যিকভাবে ‘হিট’ শাহরুখ-হিরানির ডানকি।
‘ডানকি’ সিনেমার মাধ্যমে এই প্রথমবারের মতো গুণী পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করছেন শাহরুখ খান।
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, সিনেমাটি নির্মিত হয়েছে ৮৫ কোটি রুপিতে যা সাম্প্রতিক বছরগুলিতে শাহরুখের সবচেয়ে কম ব্যয়বহুল চলচ্চিত্রগুলির মধ্যে একটি। তবে মুদ্রণ এবং প্রচার খরচ যোগ করার পরে সিনেমাটির ব্যয় প্রায় ১২০ কোটি রুপিতে দাঁড়িয়েছে।
আগামী ২২ ডিসেম্বর মুক্তি পচ্ছে ‘ডানকি’ সিনেমাটি। বক্স অফিসে কতটা জাদু দেখাতে পারে ডানকি, তা সময়ই বলে দেবে। যেহেতু হিরানি শাহরুখ জুটির প্রথম সিনেমা, তাই মুনাফার বিষয়টিও আকাশছোঁয়াই হবে, এমনটাই ধারনা চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের।
সূত্র : পিঙ্কভিলা
Leave a Reply