মৃণাল চৌধুরী সৈকত
প্রযুক্তির ছোঁয়ায় দুনিয়া হাতের মুঠোয়। হাতের মু্ঠোয় নিয়ে চলা যায় এমন ডিভাইস হলো স্মার্টফোন। স্মার্টফোন বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রাকে করে দিয়েছে সহজ এবং আরামদায়ক। মহামারি করোনায় বেড়েছে স্মার্টফোনের ব্যবহারও। প্রযুক্তির এই ব্যাপক উৎকর্ষ একদিকে যেমন সুফল বয়ে এনেছে, তেমনি এর অতিরিক্ত ব্যবহারে রয়েছে নানা পার্শ্বপ্রতিক্রিয়া।
অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। ডেকে আনতে পারে অযাচিত বিপদ। ক্ষতি হতে পারে ত্বকের। হতে পারে ব্রণ। স্মার্টফোনের প্রতিটি অংশে থাকে অসংখ্য জীবাণু। কানে ফোন লাগিয়ে কথা বলার জেরে যা ছড়াতে পারে। হাতে ধরে ফোন কানের কাছে আনায় মুখ, নাকের মতো অঙ্গের মাধ্যমে ফোনে থাকা জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। দৈনন্দিন ভিত্তিতে ফোন অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস দিয়ে পরিষ্কার করলে জীবাণু ছড়ানোর আশঙ্কা কম।
অন্য কারোর হাতে ফোন দিলে বা বাড়তি স্মার্টফোনের ব্যবহারে ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। ঘরে ব্যবহারের সময় না হলেও বাইরে বেরোনোর ক্ষেত্রে ফোন প্লাস্টিক কভারে মুড়ে রাখলে অ্যালার্জির আশঙ্কা কমবে।
স্মার্টফোনের নীল আলো বা আলট্রা ভায়োলেট রশ্মি আমাদের রেটিনার জন্য ক্ষতিকর। টানা অনেকক্ষণ ধরে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার রেটিনার মারাত্নক ক্ষতি করতে পারে। চিকিৎসা বিজ্ঞানে একে ম্যাকুলার ডিজেনারেশান বলা হয়। ম্যাকুলার ডিজেনারেশানে আক্রান্ত ব্যক্তি তার চোখের দৃষ্টি অনেকটাই হারিয়ে ফেলতে পারেন এবং এটি আস্তে আস্তে যে কাউকে চিরতরে অন্ধত্বের দিকে ঠেলে দিতে পারে।
চোখের থেকে একটু দূরে রেখে ও টানা ব্যবহারের বদলে কিছুটা বিরতি নিয়ে স্মার্টফোনের ব্যবহার করলে সেক্ষেত্রে ত্বকের একাধিক সমস্যা এড়ানো যেতে পারে। অনেক সময় অতিরিক্ত সময় ধরে মোবাইল ফোনের ব্যবহারে অন্যান্য বাজে অভ্যাস তৈরি হয়, যাতে হৃদ্রোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। তাই ফোন সে যাই হোম স্মাট বা নরমাল ব্যবহারে আমাদের সর্তক থাকা এবং যত কম সময় ব্যবহার করা যায় ততই ভালো ।
Leave a Reply