মহাধুমধামের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। তাদের বিয়ে উপলক্ষে রাজস্থানের উদয়পুরে উপস্থিত হয়েছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার-পরিজন সবাই। তবে বোনের বিয়েতে আসেননি প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার না আসার কারণ নিয়ে এবার মুখ খুললেন তার মা মধু চোপড়া।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বোনের বিয়েতে না থাকার কারণ নিয়ে এখনো মুখ খোলেননি প্রিয়াঙ্কা। শোনা গিয়েছিল হয়তো ভাশুর জো জোনাসের বিয়ে ভাঙার কারণেই হয়তো এই সময়টা শ্বশুরবাড়িকেই প্রাধান্য দিচ্ছেন অভিনেত্রী। তবে বোনের বিয়ের দিন একটি কনসার্টে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে।
এদিকে সোমবার উদয়পুরে দেখা গেল প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে। বিমানবন্দরে সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কার অনুপস্থিতির কারণ জানান তিনি। এ সময় প্রিয়াঙ্কা মা জানান, ‘ও কাজ করছে, তাই খুব ব্যস্ত।’ বিয়ের সাজে কেমন লাগছে পরিণীতিকে জিজ্ঞেস করায় মধু বলেন, ‘এমনিতেই তো খুব সুন্দর, আরও সুন্দর দেখাচ্ছে’।
পরিণীতির বিয়েতে স্বামী নিক জোনাস বা প্রিয়াঙ্কা কেউই উপস্থিত থাকতে পারেননি। তবে সোশ্যাল মিডিয়ায় বোনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা।
Leave a Reply