শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢালিউডে কাজ করতে চান কলকাতার এনিশা মল্লিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭ বার

কলকাতার মডেল-অভিনেত্রী এনিশ মল্লিক। বেশকিছু ব্র্যান্ডের ফটোশুট ও ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন। এবার ‘এভাবে তুই’ শিরোনামে একটি গানে মডেল হলেন। রোববার (২৪ সেপ্টেম্বর) টি-সিরিজের ব্যানারে গানটি টি-সিরিজ বাংলার ইউটিউবে মুক্তি পেয়েছে।
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ ইরফানের গাওয়া এই গানে এনিশ মল্লিকের সঙ্গে মডেল হয়েছেন কুতুবুদ্দিন শেখ। ঋতম সেনের কথায় গানটির মিউজিক করেছেন ডাব্বু। গানের ভিডিওটি পরিচালনা করেছেন নীল।
এ গানের বিষয়ে কথা হয় এনিশ মল্লিকের সঙ্গে। কলকাতা থেকে এনিশ মল্লিক বলেন, ‘গত জুনে ইন্দোনেশিয়ার বালিতে গানটির শুটিং করেছি। রোদের মধ্যে আমাদের শুটিং করতে হয়েছে। শুধু চোখের পাশটাই মেকআপ করতে পেরেছিলাম। এলার্জিতে মুখ ভরে গিয়েছিল। এলার্জির মেডিসিন খেয়ে রোদে থাকতে অসুবিধা হতো। তারপরও কাজটি যত্ন নিয়ে করেছি। বলিউডের জনপ্রিয় শিল্পী মোহাম্মদ ইরফানের গাওয়া গানটি অসাধারণ। ভিডিও সুন্দর হয়েছে।’
বর্তমানে কলকাতার কয়েকটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এনিশা। বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশে কাজ করার ইচ্ছা আছে। বাংলাদেশের নাটক-সিনেমা ও মডেলিং করতে চাই।’
এনিশা মল্লিক কলকাতার এলিমেন্ট ফ্যাশন, অশোক শাড়ি, সিটি গার্ল, আর্চ ইন্ডিয়া, উৎসব শাড়ি, ডায়মন্ডসহ বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের ফটোশুটে মডেল হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories