শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিনেমা থেকে বাদ পড়লেন জ্যাকুলিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৬২ বার

আইনি লড়াই চলছে জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহীর মধ্যে। এর মধ্যেই ঘটল আরেকটি ঘটনা। আসন্ন সিনেমা ক্র্যাক থেকে বাদ পড়লেন জ্যাকুলিন। তার জায়গা নিচ্ছেন নোরা ফাতেহী। আদিত্য দত্তের পরিচালনায় দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হওয়ার কথা এ সিনেমার। ভারতের প্রথম এক্সট্রিম স্পোর্স্ট ফিল্ম হওয়ার কথা সিনেমাটির। কিন্তু এবার সেখান থেকে বাদ পড়ছেন জ্যাকুলিন। স্পষ্ট কোনো তথ্য এখনো জানানো হয়নি তবে গণমাধ্যমের বেশকিছু সূত্র জানাচ্ছে বিদ্যুত জামওয়াল, অর্জুন রামপাল অভিনীত সিনেমায় আর থাকছেন না ফার্নান্দেজ। তার জায়গায় বাছাই করা হয়েছে নোরাকে।
সিনেমাটির জন্য গত বছরের অক্টোবরে শুট করেছিলেন জ্যাকুলিন। শুট হয়েছিল পোল্যান্ডে। বহুদিন পর সিনেমায় ফিরছিলেন তিনি। কিন্তু ফেরাটা হলো না জ্যাকুলিনের। মূলত এ সিনেমার সঙ্গে টি-সিরিজ যুক্ত হওয়ার পরই এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে সিনেমাটির প্রযোজক ছিলেন বিদ্যুত জামওয়াল। এবার তিনি একক প্রযোজক হিসেবে থাকছেন না। ফলে টি-সিরিজের পক্ষে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেয়াও সম্ভব হচ্ছে।
এ সবকিছুর মূলে আছে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে মিলে আর্থিক কেলেঙ্কারির ঘটনা। নোরা ফাতেহি এই ইস্যুতে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। এর মধ্যে আছেন জ্যাকুলিনও। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মিথ্যাচার ছড়ানোর অভিযোগে তিনি এ মামলা করেন। পাতিয়ালা হাই কোর্টে উপস্থিত হয়ে তিনি জানান সুকেশের সঙ্গে তাকে জড়িয়ে কিছু মানুষ মিথ্যাচার ছড়াচ্ছে। এই মামলাতেই জ্যাকুলিনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগও করা হয়।
ক্র্যাক নিয়ে অনেকদিন ধরেই জল ঘোলা হচ্ছে। সিনেমা নিয়ে পরিকল্পনা বহু দিনের। নানা কারণে পিছিয়েছে এর নির্মাণ। সর্বশেষ ২০১৯ সালে সিনেমার কাজ শুরু হলেও পেছায় অতিমারীর কারণে। গত বছর পুনরায় শুটিং শুরু হয়। জ্যাকুলিনের ফেরার একটি বড় সুযোগ ছিল এ সিনেমা কিন্তু সেটাও সম্ভবত তার হাতছাড়া হয়ে গেল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories