শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আমাকেও সে আবেগ স্পর্শ করছে : আনিসুর রহমান মিলন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৩ বার

আনিসুর রহমান মিলনের সময়টা বেশ ভালো যাচ্ছে। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘১৯৭১ : সেই সব দিন’। আবার আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে মাসুদ রানা সিরিজের সিনেমা ‘এম আর নাইন’।
এদিকে ‘১৯৭১ : সেই সব দিন’ সিনেমাটি ইতোমধ্যে ব্যাপক প্রশংসায় ভাসছে। আবেগে ভাসছেন দর্শক। এমন একটি সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন মিলন।
এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মিলন বলেন, ‘এই সিনেমায় অনেকেই অভিনয় করেছে, তবে কেউই যেমন মুখ্য চরিত্রে নয়, আবার কেউই গৌণ চরিত্রে নয়, সবাই সমানভাবে অভিনয় করেছে এবং সকলের হৃদয়ে সমানভাবেই জায়গা পেয়েছে। সিনেমাটি নিয়ে অনেকের ফোন পেয়েছি। সবাই একই কথা বলছে।
তিনি বলেন, ‘এমন একটি সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে আনন্দিত করতে পেরেছি। গর্ববোধ করতে পারছি। সকলেই সিনেমাটি দেখছে আবেগে ভাসছে, আমাকেও সে আবেগ স্পর্শ করছে। সত্যিই খুবই চমৎকার একটি সিনেমা হয়েছে। সবারই দেখা উচিত।’
এম আর নাইন’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে মিলন বলেন, ‘এই সিনেমা নিয়েও বেশ উত্তেজনা কাজ করছে। কারণ এটি হলিউড মানের একটি সিনেমা। নিজের চরিত্রকেও বিশ্লেষণ করে দেখার সুযোগ পাচ্ছি।’
এদিকে বাংলাদেশের প্রথম কোনো অভিনেতা হিসেবে হলিউডের শিল্পীদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের (স্যাগ) সদস্য হয়েছেন আনিসুর রহমান মিলন। মিলন জানান, ২০২২ সালের মে মাসে তিনি স্যাগের সদস্য পদ পেয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories