২৬ জুন/২৩ রোজ সোমবার সকালে উপজেলা কনফারেন্স রুমে ঈদুল আযহা উপলক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরা চালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা ,সহকারী কমিশনার (ভুমি)জিনিয়া জামান, বীর মুক্তিযুদ্ধা কবিরুল ইসলাম বেগ ,সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ , আবদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলে জান্নাত সেতুসহ বিভাগীয় কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান গণ সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় ঈদকে সামনে রেখে হালুয়াঘাটে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখা, যানজট নিরসন,বাজারের প্রধান সড়কসহ ধারাবাজার,নাগলা বাজার যানজট মুক্ত,মোটরসাইকেল নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা,সীমান্তে বন্য হাতীর আক্রমন,বিদ্যুত ব্যবস্থার উন্নতিসহ লোড সেডিংকমানো,মটর বাইক নিয়ন্ত্রন ও দুজনের বেশী বাইককে না বসা, ঈদে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায় না করা, হালুয়াঘাটের কেন্দ্রীয় ঈদগা মাঠকে পৌরসভার অধিনে নিয়ে এটাকে পরিচালনা করা, বাল্যবিবাহ,সীমান্তে চোরাচালান,ও মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply