সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

মেয়েদের কাছে থেকে যত প্রেমের প্রস্তাব পেয়েছি সেটা অবিশ্বাস্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭৫ বার

অনেকে বলে থাকেন, চিত্রনায়ক জায়েদ খানের কোনো ভক্ত নেই। যদিও তিনি কখনও তা মানতে নারাজ। বরং তার দাবি, অসংখ্য ভক্ত আছে তার। সেইসব ভক্তের মধ্যে নারীর সংখ্যা বেশি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে জায়েদকে বলতে শোনা গেছে, ‘আমার নারী ভক্ত অনেক। নারীরা অনেক ভালোবাসে আমাকে। হয়ত আমি ব্যাচেলর তাই। তবে আমাকে তারা নোংরাভাবে কিছু দেখে না। আমার ফেসবুকে প্রায় তিন ভাগের আড়াই ভাগই মেয়ে। আমার যত ফোন আসে সব মেয়েদের থেকে। আমি যত উপহার পাই সব মেয়েদের। এককথায় আমি মেয়েদের কাছে থেকে যত প্রেমের প্রস্তাব পেয়েছি সেটা অবিশ্বাস্য।’
জায়েদ আরও বলেন, ‘অনেক মেয়ে এখনও বিয়ে করছে না, শুধু আমাকে পাবার আশায়। এমনও মেয়ে আছে যারা আল্লাহর কাছে আমাকে প্রতিনিয়ত চাচ্ছে। আমি অনেক মেয়েকেই বলি, আগুনের পিছনে ছুটলে হাত পুড়ে যাবে। তোমরা তোমাদের মতো বিয়ে করে নাও। আমি আগুন, সব নারীকে জ্বালাতে চাই।’
বিয়ে করবেন কি না—জানতে চাইলে বলেন, ‘সেটা এখনও সিদ্ধান্ত নিইনি। আরও কিছু সুন্দরীরা জ্বলুক, কিছু মানুষ জ্বলুক তারপর বিয়ে নিয়ে ভাবব। সত্যি বলতে আমার নারীপ্রিয়তা ভালো লাগে। তবে সেটা নোংরাভাবে না।’
এদিকে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি। জাহিদ হাসানের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ। এই ছবিতে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে তাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories