মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

ভক্তকে ধাক্কা দিয়ে তোপের মুখে সালমান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৪০ বার

সদ্য বক্স অফিসে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ । এই ছবির প্রচারে দুবাই গিয়েছিলেন বলিউড ভাইজান। কয়েকদিন আগে দেশে ফিরেছেন তিনি। মুম্বাইয়ে ছত্রপতি শিবাজী এয়ারপোর্টে অভিনেতাকে দেখে উপচে পড়ল অনুরাগীদের ভিড়।
প্রিয় অভিনেতাকে এত কাছ থেকে দেখে নিজেকে সামলে রাখতে পারলে না এক ভক্ত। ভাইজানের সঙ্গে করমর্দন করতে বাড়িয়ে দিয়েছিলেন হাত। এতেই ঘটল যত বিপত্তি। ওই যুবক সালমানের কাছাকাছি আসতেই রেগে গেলেন অভিনেতা। কটমট করে তাকালেন ছায়াসঙ্গী শেরার দিকে।
অভিনেতার চোখের ইঙ্গিত পাওয়া মাত্রই অপরিচিত ওই যুবককে ঠেলে সরিয়ে দেন শেরা। পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয়েছে সেই দৃশ্য। আপাতত সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিও। ভাইরাল হওয়া ভিডিও দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
ভিডিওতে দেখা যায়, এক ভক্ত অভিনেতা দিকে বাড়িয়ে রেখেছেন হাত। অথচ সে দিকে পাত্তা না দিয়ে সোজা হেঁটে চলেছেন সালমান। এরপরেই অনুরাগীকে ধাক্কা মারেন শেরা। ভিডিওর কমেন্ট বক্সে নিজেদের মন্তব্য এঁটে দিলেন সমালোচকেরা। কেউ লিখলেন, এভাবে কাউকে ধাক্কা দেওয়া ঠিক নয়। অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে। তবে ভক্তরা পাশে দাঁড়িয়েছেন অভিনেতার।

আমাদের সাথেই থাকুন

One response to “ভক্তকে ধাক্কা দিয়ে তোপের মুখে সালমান”

  1. Minna.N says:

    Very great information can be found on website.Raise range

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories