মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

কোচিং সংস্থার বিজ্ঞাপন করে বিপাকে শাহরুখ, প্রতারণার অভিযোগ তরুণীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭৬ বার

ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার হতে চাওয়া তরুণীর প্রত্যাশা পূরণ হয়নি। তার জেরেই প্রতারণার অভিযোগ উঠল বলিউড সুপারস্টার শাহরুখ খান ও একটি বেসরকারি কোচিং সংস্থা কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের ক্রেতাসুরক্ষা প্যানেল।এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, বেসরকারি ওই সংস্থা সাধারণত অনলাইনে কোচিং করায়। যার বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ খানকে। জানা গেছে, সেই কারণেই শাহরুখ ও ওই সংস্থার কর্মীর বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিকভাবে ব্যবসা করার অভিযোগ এনেছেন প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক তরুণী।

আইএএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল প্রিয়াঙ্কার। এই জন্য তিনি সংস্থার কোচিংয়ের জন্য ১ লাখ ৮ রুপি জমা দিয়েছিলেন।প্রিয়াঙ্কার অভিযোগ, ২০২১ সালের ২৭ জানুয়ারি তিনি এই জমা অর্থ ফেরত চেয়ে অ্যাডমিশন বাতিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু একাধিকবার তা বলা সত্ত্বেও সংস্থার পক্ষ থেকে টাকা ফেরত দেয়া হয়নি। এর জেরেই মধ্যপ্রদেশের ডিস্ট্র্রিক্ট কনজিউমার রিড্রেসার কমিশনে অভিযোগ করেন তরুণী।প্রিয়াঙ্কার অভিযোগ, শাহরুখের বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়েই তিনি ওই সংস্থায় নাম নথিভূক্ত করেছিলেন। তাই শাহরুখের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।অ্যাডমিশন ফি-র পাশাপাশি ক্ষতিপূরণও চেয়েছিলেন প্রিয়াঙ্কা। মধ্যপ্রদেশের ক্রেতা সুরক্ষা প্যানেল তা মেনে নিয়েছে। অ্যাডমিশনের ১ লাখ ৮ হাজার রুপির পাশাপাশি তার ১২ শতাংশ সুদও দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মামলার খরচ হিসেবে প্রিয়াঙ্কাকে আরও পাঁচ হাজার রুপি ও ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ হাজার রুপিও দিতে বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories