সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

আচার-আলুকাবলি খেতে রাস্তায় নুসরাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৮৬ বার

গরমের দুপুরে হঠাৎ আচারের নস্টালজিয়ায় পুরোনো দিনে ফিরে গেলেন অভিনেত্রী নুসরাত জাহান। রাস্তার পাশেই আচারের গাড়িতে সারি দিয়ে তেঁতুল, আম, মরিচের আচার দিয়ে সাজানো। তা দেখে লোভ সামলে ধরে রাখতে পারলেন না নিজেকে। আর সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে করলেনও শেয়ার।
ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সেই পুরোনো দিনগুলোয় ফিরে গেলাম। সেই গরমের দুপুর, তেঁতুলের আচার, আলুকাবলি আর দাদুর ভালোবাসা, এর থেকে ভালো আর কী হতে পারে! এ সাধারণ জিনিসগুলোই জীবনে আনন্দ জোগায়।
নুসরাতের এ ভিডিও দেখে নিজের ছোটবেলায় ফিরে গেলেন মিমি চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়।
মিমির মন্তব্য, ‘সত্যিই ছোটবেলায় ফিরে গেলাম।
কৌশানীর মন্তব্য, ‘এ মুহূর্তে আমার এ আচারেরই প্রয়োজন।
বিভিন্ন সময়ে টলিপাড়ায় নায়িকাদের পারস্পরিক সমীকরণ নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। তবে এ যাত্রায় যে তিন অভিনেত্রীকে এক সূত্রে গেঁথে দিলো আচার, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ মুহূর্তে মিমি ব্যস্ত ‘রক্তবীজ’ সিনেমার ডাবিংয়ে। অন্যদিকে নুসরাত ‘শিকার’ সিনামার শুটিং শুরু করেছেন। এ সিনেমাতে নুসরাত ছাড়াও রয়েছেন যশ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories