বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সাবার জুতো হাতে পার্টিতে হৃতিক!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৭২ বার

গত সপ্তাহে মুম্বাইয়ে ‘নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ছিল বিশাল আয়োজন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে নজর কাড়ে একাধিক বলিউড তারকার পারফরম্যান্স। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট- সবাই পা মিলিয়েছেন গানের ছন্দে।
এসেছিলেন আন্তর্জাতিক সুপার মডেল জিজি হাদিদ, টম হল্যান্ড প্রমুখ। এই অনুষ্ঠানে এসেছিলেন হৃতিক রোশন। সঙ্গে ছিলেন তার বর্তমান বান্ধবী সাবা আজাদ। সামাজিক মাধ্যমে ওই অনুষ্ঠানের একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে ‘ওয়ার’ ছবির অভিনেতার ভক্তদের মত, প্রেমিক হলে তিনি যেন হৃতিকের মতোই নিবেদিতপ্রাণ হন।

হঠাৎ হৃতিক সম্পর্কেই এমন মন্তব্য কেন? আসলে ওই ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক সাবার জুতো জোড়া হাতে ধরে রয়েছেন। অনুষ্ঠানে স্টিলেটোজ পরেছিলেন সাবা। কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই হিল খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক।
অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি একটি কাস্টমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গেই তোলা ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে রয়েছে সাবার জুতো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories