শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত অভিনেত্রী দিব্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৬৯ বার

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক দিব্যা খোসলা কুমার। তাই সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন অভিনেত্রী।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, দিব্যার বাম দিকের গাল প্রায় পুরোটা লাল। দগদগে ক্ষত। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন দিব্যা। গত ১৫ মার্চ এক পোস্টে অভিনেত্রী নিজেই জানিয়েছেন আহত হওয়ার খবর।

দিব্যার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পোস্টের নিচে ঝাঁপিয়ে পড়েছেন নেটাগরিকরা। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন। একজন লিখেছেন, খুবই খারাপ খবর। নিজের যত্ন নিন, অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আমরা তো শুধু প্রার্থনা করতে পারি।

কেউ লিখেছেন, মন খারাপ করবেন না। সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। আবার কেউ মন্তব্য করেছেন, নিজের যত্ন নিন। আবারও আপনাকে আগের মতো পর্দায় দেখতে চাই।এদিকে অভিনেত্রী আহত হওয়ার খবর জানালেও, কোন সিনেমার সেটে এ ঘটনা ঘটেছে তা জানাননি। তবে সংবাদমাধ্যম বলছে, ‘ইয়ারিয়া-২’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন দিব্যা।

সিনেমাটিতে নায়িকার সঙ্গে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিমাংশু কোহলি, রাকুলপ্রীত সিং প্রমুখ। রাধিকা রাও পরিচালনা করছেন সিনেমাটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories