শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দিশার ছবি ছড়িয়ে পড়তেই উঠল নিন্দার ঝড়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৫৫ বার

নতুন প্রজন্মের বলি নায়িকাদের মধ্যে তাঁর নাম প্রথমেই আসে প্রথম সারিতেই। তিনি দিশা পটানি। মেদহীন সুন্দর ছিপছিপে চেহারার সঙ্গে দারুণ উচ্চতা। দিশার সৌন্দর্যে বুঁদ দর্শক। কিছু দিন আগেও দিশা আর টাইগার শ্রফের প্রেম নিয়ে বলিপাড়ায় চলত ব্যাপক চর্চা! তবে এ বার পোশাকের কারণে অনুরাগীদের মুখে দিশার নাম।বিভিন্ন কায়দায় পোশাক পরে ইনস্টাগ্রামে প্রায়ই ছবি ও ভিডিও শেয়ার করেন দিশা। সেই সব পোশাক নিয়ে চর্চাও চলে তুঙ্গে। সম্প্রতি দিশা এমন এক ভিডিও শেয়ার করেছেন, যা দেখে ঘুম উড়েছে অনুরাগীদের। ইদানীং স্বচ্ছ পোশাক পরার ফ্যাশনে গা ভাসিয়েছেন বলি নায়িকারা। এ বার সেই পথে হাঁটলেন দিশাও।

ভিডিওতে দেখা যাচ্ছে দিশার পরনে স্বচ্ছ নেটের ছোট পোশাক। উন্মুক্ত বক্ষ, গলায় কালো নেটের চোকার। হাতে পায়ে নেটের গ্লাভস, পায়ে লোমশ বুট! কখনও মে়ঝেতে শুয়ে পড়ে ক্যামেরাবন্দি হচ্ছেন। কখনও আবার খোলা অগোছালো চুল নিয়ে খেলায় মজেছেন অভিনেত্রী! ভিডিও ও ছবি ছড়িয়ে পড়া মাত্রই অনুরাগীদের নজর কেড়েছে।

ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। কেউ লেখেছেন, ‘‘পর্ন অভিনেত্রীর মতো লাগছে আপনাকে।’’ কেউ আবার লিখেছেন, ‘‘হঠাৎ কী হল আপনার? ‘এম এস ধোনি’-তে এত ভাল অভিনয় করেছেন, তবে এখন আর তেমন অভিনয় করেন না। এই পথে হাঁটতে শুরু করলেন কেন?’’ নিন্দকদের কথায় কান দিতে নারাজ দিশা। এই মুহূর্তে ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। শেষ মুক্তি পাওয়া ছবি ‘এক ভিলেন রিটার্নস’ বক্স অফিসে ভাল ফল না করলেও তিনি পরবর্তী কাজ নিয়ে বেশ আশাবাদী। এর পর সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে ‘যোদ্ধা’ ছবিতে দেখা যাবে দিশাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories