বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত। দুদিন আগে আক্রান্ত হলেও এ খবর প্রকাশ্যে এসেছে আজ (২ মার্চ)। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, হৃদপিণ্ডে স্টেন্ট বসানো হয়েছে তার।এদিন সাবেক বিশ্বসুন্দরী সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে সবাইকে আশ্বস্ত করেন। জানন বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী অভিনেত্রী সোশ্যালে এক পোস্টে বলেন, দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম আমি। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে এবং স্টেন্ট বসানো হয়েছে। সবচেয়ে বড় কথা আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন যে আমার হৃদয়টি বড়তিনি আরও জানান, এই পোস্টের উদ্দেশ্য হলো আপনাদের সুসংবাদটি দেয়া। সবকিছু এখন ভালো। আবারও জীবনের জন্য প্রস্তুত আমি। এছাড়া এই সময়ে যারা পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।সুস্মিতা সবসময়ই ফিটনেস সচেতন। ওয়ার্ক আউটের বিভিন্ন ছবি ও ভিডিও বিভিন্ন সময় সোশ্যালে শেয়ার করে থাকেন। স্বাভাবিকভাবেই ফিট মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীরা। এ কারণে অনেকে প্রিয় তারকার দ্রুত সুস্থতা কামনা করেছেন।বর্তমানে এই অভিনেত্রীর হাতে ওয়েব সিরিজ ‘আরোগ্য-৩’ রয়েছে। এছাড়াও রূপান্তরকামী সমাজকর্মী গৌরীর জীবন নিয়ে নির্মাণাধীন ‘তালি’-তেও দেখা যাবে তাকে। আপাতত এখন সুস্থ হওয়ার অপেক্ষায় এই বলি নায়িকা।
Leave a Reply