মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

বিশ্বাসভঙ্গের দায়ে শাহরুখপত্নী গৌরীর বিরুদ্ধে এফআইআর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৬২ বার

মোটা অঙ্কের টাকা দিয়েও নির্ধারিত সময়ে মেলেনি ফ্ল্যাট। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগ মুম্বাইয়ের এক ব্যক্তি বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে লখনউয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন। তার অভিযোগ, ৮৬ লাখ রুপি মূল্য দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।গৌরী খান ছাড়াও এফআইআরে নাম রয়েছে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানির। এফআইআর দায়েরকারী ওই ব্যাক্তির নাম যশবন্ত।

তার অভিযোগ, ৮৬ লাখ রুপি দিয়ে তাদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ওই ডেভেলপমেন্ট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী খান। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত। যশবন্তের দাবি, গৌরী খান যেহেতু ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই বিশ্বাসভঙ্গের দায় তার উপরেও বর্তায়। তাই তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি।বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরী খান। তবে সম্প্রতি ওই সংস্থার সঙ্গে তার কোনো চুক্তি আছে কি না, তা জানা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories