শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

টঙ্গীতে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ বার

টঙ্গীতে অসত্য, ভিত্তিহীন, বানোয়াট তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রলীগ কর্মী আসাদ সিকদার। সোমবার দুপুরে টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকায় তার নিজ বাসভবনের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আসাদ সিকদার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর শাখার সভাপতি মশিউর রহমান সরকার বাবুর একনিষ্ট কর্মী হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। যদিও আমার কোন পদ-পদবী কখনো ছিলো না ততাপিও জাতির জনকের আর্দশকে বুকে ধারণ করে রাজনীতির সাথে জড়িত আছি। পাশাপাশি দীর্ঘাদিন যাবত মসলা ব্যবসার সাথে জমি’র ব্যবসা করে আসছি। কিন্তু গত ২৪শে ফেব্রুয়ারী একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়। আমি সেই সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে আসাদ শিকদার আরো বলেন, তার মায়ের ওয়ারিশ সম্পত্তি বিক্রি করে গত ১১ বছর আগে মরকুন এলাকায় সোয়া ১ কাটা জমি কিনে তিনতলা বাড়ি নির্মাণ পূর্বক পরিবারের সদস্যদেও নিয়ে বসবাস করে আসছি। এছাড়া মসলা ও জমির ব্যবসা করে তিন কাটার একটি প্লটের নির্মাণাধীন কাজসহ কয়েক বন্ধু মিলে ২ টি প্লট বায়না করেছি। বর্তমানে আমি ব্যাংক লোনসহ প্রায় অর্ধকোটি টাকা দেনা রয়েছি। দেনার টাকা ও অংশীদারদের কাছ থেকে টাকা নিয়ে জমি বায়না করেছি। একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা তথ্যদিয়ে ষড়যন্ত্রমূলক উদ্দশ্যে প্রণোদতিভাবে অসত্য সংবাদ পরিবেশন করিয়ে আমার সুনাম নষ্ট করছে।
এ সময় উপস্থিত ছিলেন, মরকুন গুদারাঘাট মসজিদের ইমাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্যবসায়ী দুলাল আহমেদ, দেলোয়ার হোসেন, বিল্লাহ হোসেন, লাভলুসহ এলাকার মুরব্বিরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories