শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতে ব্যর্থ হয়ে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২ বার

বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার অনেক কটাক্ষের শিকার হয়েছেন কানাডার নাগরিক হওয়ার জন্য। তিনি কানাডার নাগরিক হলেও ভারতে থাকেন এবং আয়কর জমা দেন। আর নিজ দেশের নাগরিক না হওয়ার জন্যই বিদ্রুপের মুখে পড়তে হয় নায়ককে।এ নিয়ে দীর্ঘদিনের কষ্ট থাকলেও এবার ঘোঁচতে যাচ্ছে তা। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে স্পষ্ট কথা বলেছেন অক্ষয়।

নায়ক বলেন, ১৯৯০ সালে আমার সিনেমা ভালো চলছিল না। কিছুই করতে পারছিলাম না ভারতে। সেই সময় কয়েকজন বন্ধুর সহায়তায় ভাগ্য পরিবর্তনের উদ্দেশে কানাডা চলে যাব বলে ঠিক করি।কানাডার নাগরিক হলেও জীবনের সব অর্জন ভারত থেকে। এ দেশই সব দিয়েছে তাকে। অভিনেতার আজকের যে অর্জন, যে অবস্থান সেটাও ভারতের জন্যই। এ কারণে আবারও ভারতে ফেরার সুযোগ খুঁজছেন খিলাড়ি।

প্রসঙ্গত, অক্ষয় ক্যারিয়ারের প্রথম দিকের প্রায় ১৪-১৫টি সিনেমা মুখ থুবড়ে পড়ায় অনেকটাই ভেঙে পড়েছিলেন। এ কারণে কিছু বন্ধুর কথায় কানাডা চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পাসপোর্টও করেন। দেশটিতে নিয়মিত যাওয়া-আসাও করেন। ভারতে যে কাজ করেন না, এমনটা নয়। তবে শিগগিরই ভারতের পাসপোর্ট পেতে যাচ্ছেন এই তারকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories