শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংগীতশিল্পী সোনু নিগমের ওপর হামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭ বার

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের ওপর হামলা করা হয়েছে। এতে তিনি ও তার সঙ্গীরা আক্রান্ত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুর এলাকায় তিনি আক্রান্ত হন বলে জানা গেছে। এই ঘটনায় তার বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু নিগম। এ সময় সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠান চলাকালে বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও।জানা গেছে, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগাধ্যমে ভাইরাল হয়েছে।টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে প্রত্যক্ষদর্শীদের সূত্রে বলা হয়েছে, সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে এবং সোনুর মাঝখানে চলে আসেন গায়কের দেহরক্ষী। তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এরপর সোনুকে ধরতে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। রব্বানিকে এরপর ধাক্কা মারেন অভিযুক্ত।প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় সাত ফুট নিচে পড়ে যান তিনি। এ ঘটনায় গায়কের কোনো আঘাত লাগেনি। তবে তাকে বাঁচাতে গিয়ে দুজন আহত হয়েছেন। রব্বানি খান সোনু নিগমের গুরু ওস্তাদ গুলাম মোস্তাফা খানের ছেলে বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories