শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দুই দেশে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০ বার

যুক্তরাষ্ট্র ও কানাডা মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। আগামী ১০ মার্চ রিলায়েন্স এন্টারটেইমেন্টের মাধ্যমে সিনেমাটি মুক্তি পাবে। এটির বিপণন ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ঘটনার আলোকে বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। ইতোমধ্যে সিনেমাটি বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ফুকৌকা, মস্কো ও ভেসৌল উৎসবে পুরস্কারও জিতেছে।

চার বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে ছবিটি। নানা আবেদন ও প্রতিবাদের সুবাদে গত জানুয়ারিতে ফিল্ম সেন্সর আপিল কমিটি আবারও ছবিটি দেখে এবং সিদ্ধান্ত দেয়, ‘শর্ত সাপেক্ষে এটি মুক্তিতে বাধা নেই’। এরপরও মন্ত্রণালয়জনিত জটিলতায় ঝুলছে ‘শনিবার বিকেল’র ভাগ্য।তবে বাংলাদেশে না হলেও বিদেশ দিয়ে মুক্তির আলোয় আসছে ছবিটি। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘শেষ পর্যন্ত ছবিটি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে, এতে আমি গর্বিত। দেশের মানুষের জন্য এই ছবি দেখতে পারা গুরুত্বপূর্ণ। আমার চাওয়া ছিলো প্রথমে বাংলাদেশে মুক্তি পাবে। কিন্তু যাই হোক, উত্তর আমেরিকা থেকে শুরু হয়ে সারাবিশ্বের মানুষেরা এটি দেখবে, এজন্য আমি গর্বিত। উত্তর আমেরিকার দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি প্রেক্ষাগৃহে এসে ছবিটি উপভোগ করার জন্য।’যুক্তরাষ্ট্র ও কানাডার পর আরও কয়েকটি দেশে মুক্তির ব্যাপারেও কথা চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশনা সংস্থা।  উল্লেখ্য, ‘শনিবার বিকেল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories