শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিয়ে করেছেন চিত্রনায়িকা একা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪২০ বার

ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত চিত্রনায়িকা একা। ১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। কিন্তু চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অনেকটাই অন্তরালে চলে যান তিনি। বলতে গেলে ক্যামেরার সামনেই আর আসেননি।সম্প্রতি গুঞ্জন উঠেছিল বিয়ে করেছেন এই নায়িকা। তবে প্রথমে বিয়ে বিষয়টি উড়িয়ে দিলেও অবশেষে স্বীকার করলেন। বিয়ে করেছেন তিনি।

একটি গণমাধ্যমে বলেন, ‘অনেক ঝামেলা ছিল আমার। এই ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমি ও আমার স্বামী সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করার। করে ফেলেছি। আশা করি আর কিছুদিন পরেই পার্টি করে সবাইকে দাওয়াত দিয়ে একটি অনুষ্ঠান করব।’এ বিষয়ে একা আরও বলেন, ‘আমার স্বামী এখন দেশের বাইরে। তিনি দেশে ফিরে এসে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন সবাইকে। আপাতত এতটুকুই আমার ভক্তরা জানুক। এর বেশি জানাতে পারছি না।’শাহিদা আরবী সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা একার। তবে ব্যবসায়ীকভাবে ‘রাখাল রাজা’ সিনেমাটি সফল হয়নি।পরের বছরই প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমা পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ। একা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলা হাওয়া’। কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি। সম্প্রতি গৃহকর্মীকে নির্যাতন ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন অভিনেত্রী একা। এবার বিয়ের খবরে আবারও খবরের শিরোনাম হলেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories