শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাবেক স্বামীর বিরুদ্ধে মারিয়া মিমের ‘গুরুতর’ অভিযোগ, করবেন মামলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৩ বার

ভালোবেসে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে বিয়ে করেছিলেন মডেল-অভিনয়শিল্পী মারিয়া মিম। তবে তাদের ভালোবাসার বিয়ে বেশিদিন টেকেনি৷ প্রথম সন্তান আরশ হোসেন জন্ম নেওয়ার কয়েক বছর পরই তাদের সংসারে নেমে আসে অশান্তি। এখন আর এক ছাদের নিচে থাকছেন না তারা। তাদের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে অনেক আগেই। মিমের কাছেই থাকছে একমাত্র সন্তান আরশ। তবে মাঝে মধ্যেই বাবার কাছে গিয়ে থাকে ছেলে। বাবার কাছে থাকায় দ্বিমত নেই সিদ্দিকের সাবেক এই স্ত্রীর। তবে সিদ্দিকের কাছে আরশ গেলে মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ব্রেন ওয়াশ করেন বলে গুরুতর অভিযোগ করেছেন মিম।সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ এনে মঙ্গলবার মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে মিম লিখেন, আরশের পরীক্ষা শেষ হওয়ার কারণে কয়েক দিনের জন্য ওর বাবার বাসায় গিয়েছিল। এটা যেতেই পারে বেড়াতে, স্বাভাবিক। যখন আমি আরশকে বাসায় নিয়ে আসি তখন বোঝা যায় ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এটা আবার দু-তিন দিন পর ঠিক হয়ে যায়। আবার সবকিছু নরমাল হয়ে যায়।

তিনি আরো বলেন, আরশ যখন ওই বাসায় যায় তখন ওর মাথায় দেওয়া হয় ১২ বছর হলে তোমাকে কোর্টে নেবে তখন তুমি বলবা বাবার কাছে থাকব। এ সবই এই ছোট বাচ্চাকে বলা হয়। এখন আমার কথা হলো- এত কষ্ট করে বাচ্চা লালন করছি আমি, স্কুলে থেকে শুরু করে সবকিছু ভরণপোষণ আমি করি, আমি বড় করতেছি আর সে বড় করে নিয়ে যাবে ১২ বছর হলে। আমি এখন মামলা দেব যে, বাচ্চা নিয়ে ব্রেন ওয়াশ করে পাঠানো হয়। যখনই বাসায় যায় তখনই এমনটা করে। আমি এর শেষ দেখে ছাড়ব।তবে সাবেক স্ত্রীর অভিযোগ নিয়ে তাৎক্ষনিকভাবে অভিনেতা সিদ্দিকের মন্তব্য পাওয়া যায়নি। তবে মিম মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ মে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। পরের বছরের ২৫ জুন তাদের কোলজুড়ে পুত্রসন্তান আসে। ২০১৮ সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে ইচ্ছা পোষণ করেন মিম। কিন্তু সিদ্দিক তাতে রাজি হননি। তিনি চাইতেন, ছেলেকে সময় দিক মিম, পাক্কা গৃহিণী হয়েই থাক। এ নিয়ে ঝামেলা বাধে দুজনার। ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান। বর্তমানে মিমের কাছেই থাকে তাদের একমাত্র সন্তান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories