শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নোটিশ পাঠানো হলো ঐশ্বরিয়াকে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৭ বার

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন জমির খাজনা মেটাননি বলে অভিযোগ তার বিরুদ্ধে। নাসিকে কিছু জমি রয়েছে। সেটারই খাজনা বাকি থাকায় নোটিশ পাঠানো হয়েছে অভিনেত্রীকে।সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়ার জমিটি প্রায় এক হেক্টরের। নাসিকের সিন্নার এলাকার ঠানগাওয়ের আদিওয়াড়িতে রয়েছে তা।

অভিযোগ, প্রায় এক বছর ধরে জমির খাজনা পরিশোধ করেননি অভিনেত্রী। বারবার তাকে এ বিষয়ে জানানো হলেও কোনো কর্ণপাত করেননি তিনি। এ কারণে সিন্নার তেহসিলের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে নায়িকাকে।এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মোট ২১,৯৬০ রুপি বাকি রয়েছে ঐশ্বরিয়ার। খাজনা পরিশোধ না করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।এর আগে পানামা কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছিল এই বলিউড অভিনেত্রীর। সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরে হাজিরা দিতে হয়েছিল বচ্চন পরিবারের বধূকে। প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে।এর আগেও কয়েকবার তলব করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। তবে দু’বারই তদন্তকারীদের চিঠি দিয়ে নিষ্কৃতির আবেদন জানিয়েছিলেন তিনি। আবেদন গ্রহণও করেছিল ইডি। কিন্তু তৃতীয়বার সেটা হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories