শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইতালির কিংবদন্তী অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৭ বার

ইতালির কিংবদন্তি অভিনেত্রী জিনা লল্লোব্রিজিদা মারা গেছেন। ৫০ ও ৬০ এর দশকে ইউরোপিয়ান চলচ্চিত্রের অন্যতম বড় তারকাদের একজন ছিলেন তিনি। তার বছর হয়েছিল ৯৫ বছর। খবর বিবিসিরবার্তা সংস্থা রয়টার্সকে লল্লোব্রিজিদার প্রাক্তন আইনজীবী গিউলিয়া সিটানি জানিয়েছেন, সোমবার রোমের একটি ক্লিনিকে অভিনেত্রী মারা গেছেন।

জিনা লল্লোব্রিজিদাকে সেই সময় বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বর্ণনা করা হতো । তার অভিনীত সিনেমাগুলির মধ্যে ব্রেড, লাভ অ্যান্ড ড্রিমস’, ‘ব্রেড, লাভ অ্যান্ড জেলাসি’, ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল উইমেন’, ‘বিট দ্য ডেভিল’ উল্রেখযোগ্য। এছাড়াও তিনি ‘হামফ্রে বোগার্ট’, ‘ফ্রাঙ্ক সিনাত্রা’, ‘রক হাডসন’ এবং এরল ফ্লিনের মতো ছবিতে সহশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন।  ইউরোপিয়ান সিনেমার পাশাপাশি হলিউডি সিনেমায়ও দেখা গেছে তাকে।চল্লিশের দশকের শেষ ভাগে ইতালির সিনেমায় ক্যারিয়ার শুরুর পর ১৯৫৩ সালে ‘বিট দ্য ডেভিল’ দিয়ে ইংরেজি ভাষার সিনেমায় যাত্রা করেন জিনা। ক্যারিয়ারজুড়ে দুই ডজনের বেশি ইউরোপিয়ান সিনেমায় পাওয়া গেছে তাকে। হলিউডের শীর্ষ নায়কদের বিপরীতে কয়েকটি হলিউডি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ইউরোপিয়ান সিনেমাগুলোর জন্যই তিনি স্মরণীয় হয়ে থাকবেন।তবে ৬০ এর দশকেই তিনি অভিনয় জীবন থেকে সরে আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন। পরে রাজনীতিতেও যোগ দেন।বিখ্যাত অভিনেত্রী সোফিয়া লরেন জিনা লল্লোব্রিজিদার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতিতে দিয়েছেন।ইতালির সংস্কৃতি মন্ত্রী গেনারো সাঙ্গিউলিয়ানো টুইটারে লিখেছেন, ‘রূপালি পর্দার একজন কিংবদন্তীকে বিদায়।  ইতালীয় সিনেমার ইতিহাসের অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি পর্দায় রাজত্ব করেছেন। তার আকর্ষণ চিরন্তন’। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories