শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কটাক্ষের শিকার নববিবাহিত প্রযোজক-অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৫০ বার

তামিল অভিনেত্রী মহালক্ষ্মী ও প্রযোজক রবিন্দর চন্দ্রশেখরের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে।এই জুটি নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর প্রায়ই কটাক্ষের শিকার হতে হচ্ছে তাদের।

রবিন্দর চন্দ্রশেখর পেশায় প্রযোজক ও লগ্নিকারক। মূলত তামিল শিল্পজগতেই কাজ করেন। অনেকের ধারণা, টাকার জন্যই এ সুন্দরী অভিনেত্রী ‘মোটা’ প্রযোজককে বিয়ে করেছেন।অনেকে আবার রবিন্দর চন্দ্রশেখর ও মহালক্ষ্মীর ছবিতে ভালোবাসাও খুঁজে পেয়েছেন। তাদের বিশ্বাস— ‘ভালোবাসা সত্যিই বাহ্যিক অবয়বে বিশ্বাস করে না।’বিয়ের সময় মহালক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— ‘তুমি আমার হৃদয় চুরি করেছ। কিন্তু আমি তোমাকে এটি রাখার অনুমতি দেব।’আরেকটি ছবিতে লিখেছিলেন— ‘জীবন খুব সুন্দর। আর তুমিই এটি সম্ভব করেছ। আমি ভাগ্যবান যে, তুমি আমার জীবনে এসেছ। তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করুক।’জবাবে নিজের ভালোবাসা প্রকাশ করে রবিন্দর লিখেছিলেন— ‘ভালোবাসার ভালোবাসা দরকার। ভালোবাসার মহালক্ষ্মী দরকার। আমি তোমাকে ভালোবাসি আমার বউ।’

পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্প্রতি তিরুপতি বালাজির মন্দিরে একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। রবিন্দর ও মহালক্ষ্মী দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।‘ভানি রানি’, ‘অফিস’, ‘চেল্লামে’, ‘উথিরিপুক্কল’এবং ‘ওরু কাই ওসাই’ শিরোনামে কয়েকটি তামিল সিরিয়ালে কাজ করেছেন মহালক্ষ্মী। অন্যদিকে রবিন্দর তার লিব্রা প্রোডাকশনের ব্যানারে ‘নাটপুনা এন্নাডু থেরিয়ুমা’, ‘মুরুঙ্গাইকাই চিপস’, ‘বিদ্যুম ওয়ারাই কাঠিরু’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories